চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির উঠোনে কাজ করার সময় ভিমরুলের কামড়ে আহত মো. আবুল কাসেম (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় চন্দনাইশের বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল কাসেম ওই এলাকার আমান মাঝির বাড়ির আলী আহমেদের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পূর্বকোণ/দেলোয়ার/আরআর



















