চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পতেঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পোড়া তেলে খাবার তৈরি-অস্বাস্থ্যকর পরিবেশ, পতেঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৬ আগস্ট, ২০২৬ | ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় পোড়া তেল দিয়ে খাদ্যপ্রস্তুতসহ নানা অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় পতেঙ্গা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, আজ দুপুরে পতেঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পোড়া তেল ব্যবহার করে খাদ্য তৈরি, বাসি গ্রিল কাঁচা মাছ মাংসের সাথে সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে হোটেল পতেঙ্গাকে ৬০ হাজার টাকা, অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খাদ্য উৎপাদন করায় চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার টাকা ও ফ্রিজে অপরিচ্ছন্ন অস্বচ্ছ উপায় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করায় ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট