মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে আমদানি করা ৫ কনটেইনারে ৯১ টন এনার্জি ড্রিংক ও শ্যাম্পু ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। নানা জটিলতায় খালাস না নেওয়ায় বন্দরে পড়ে থাকতে থাকতে এসব পণ্যের মেয়াদ চলে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এসব পণ্য ধ্বংস করা হবে। এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী ধ্বংস কমিটির সভায় চট্টগ্রাম বন্দরে থাকা দুই লটে ৫ কনটেইনার পণ্য ধ্বংসের সিদ্ধান্ত হয়েছে। কাস্টম অকশন শেডে বৃহস্পতিবার (৬ আগস্ট) ধ্বংস করা হবে এসব পণ্য। ধ্বংস কার্যক্রমে সহায়তা করছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশন।
জানতে চাইলে কেএম করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পণ্য ধ্বংসের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ















