চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ফিনলে স্কয়ারের ৫ তলা থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাতনামা যুবকের

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৬ | ১১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ার শপিংমলের পঞ্চম তলা থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টায় ফিনলে স্কয়ারের সিকিউরিটিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক। তিনি বলেন, আজ রাত ১০টা ১০ মিনিটে আহত অজ্ঞাতনামা যুবককে হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট