কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকা থেকে দুই কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) কাজীর দেউড়ির কাজী পাড়া গলির মুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আইনের সাথে সংঘাতে জড়িত শিশু আল আমিন (১৭) ও মো. রাহাত (১৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২ ছিনতাইকারীর কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি লোহার বাটালি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দস্যুতার মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ















