চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রান্নাঘরে পচা ডিম-ইদুর-তেলাপোকা, সাদিয়া'স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

রান্নাঘরে পচা ডিম-ইদুর-তেলাপোকা, সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৬ | ৬:৫৫ অপরাহ্ণ

পচা ডিম, পচা ব্রেডক্রাম্প ও ইদুর-তেলাপোকা, মাছির উপস্থিতি, প্রক্রিয়াকরণ স্থানেই মুরগির খামার, খোলা ড্রেনেজসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের দায়ে সাদিয়া,স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৪ জুলাই ) জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শিফাত বিনতে আরার নেতৃত্বে ‘সাদিয়া’স কিচেনের পূর্ব নাসিরাবাদের প্রধান রান্নাঘরে এই অভিযান চালানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম পূর্বকোণ অনলাইনকে জানান, মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নিয়ে  খাদ্যদ্রব্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা  জরিমানা করে আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট