চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ৮

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৬ | ৬:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) নিউ মার্কেট এলাকার হোটেল মেট্টো ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তাররা হলেন- মো. শাহিদুল ইসলাম (২৬),  আব্দুল হাকিম (৪২),  মিরাজ আরমান (২৬), মো. মনসুর (৪৯), প্রিয়া (১৮), রুনা প্রকাশ সুমি (২০),  মেঘলা (২০) ও মারিয়া (১৮)।

 

পুলিশ জানায়,আসামিদের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পর  কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট