মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামি আবরার খান নগরের কোতোয়ালী থানার জামালখান লেইনের আসকারদিঘির পাড় এলাকার আজম খানের ছেলে।
পুলিশ জানায়, আবরার খানের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















