চট্টগ্রাম সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাকলিয়ায় মিলল অজ্ঞাতনামা যুবকের লাশ

বাকলিয়ায় মিলল অজ্ঞাতনামা যুবকের লাশ

১২ জুলাই, ২০২৬ | ১১:২৮ অপরাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট ঘাটকুল স্লুইস গেট এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, বলিরহাট ঘাটকুল স্লুইস গেট এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাটির আইনগত কার্যক্রম নৌ-পুলিশ পরিচালনা করছে। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে নৌ-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট