চট্টগ্রাম রবিবার, ১২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাকলিয়ায় ৩৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি

বাকলিয়ায় ৩৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২৬ | ৮:২৪ অপরাহ্ণ

নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) ভোরে নতুন ব্রিজ শহীদ বশীরুজ্জামান গোলচত্বরের পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সাইফুল ইসলাম (৩৪), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার নিশান বাড়িয়া ইউনিয়নের জিওধারা নয় নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

 

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নতুন ব্রিজ শহীদ বশীরুজ্জামান গোলচত্বরে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট