চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে ৩টি চোরাই আইফোনসহ মো. রোহিত উদ্দিন (২২) নামে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জুলাই) বিকেলে চকবাজার থানাধীন গুলজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হোসেন মামুন এইব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার রোহিত চোরাই মোবাইল কেনাবেচা চক্রের সাথে জড়িত। অভিযানে তার কাছ থেকে তিনটি চোরাই আইফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















