কর্ণফুলী নদীতে নৌ পুলিশের অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ৮০০ কেজি লোহার স্ক্র্যাপসহ ইমরানুল হক (৩৩) নামে এক যুবককে আটক করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে সদরঘাট নৌ পুলিশের সদস্যরা কর্ণফুলী নদীর ডাঙারচর দোনারখাল এলাকায় অভিযানে তাকে আটক করে।
আটক ইমরানুল হক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মোস্তাক আহমদের ছেলে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধার করা স্ক্র্যাপের কোনো বৈধ কাগজপত্র বা চালান দেখাতে পারেননি আটক যুবক। পরে তালিকা প্রস্তুত করে স্ক্র্যাপগুলো জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় আজ শুক্রবার মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ















