চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ভারী বর্ষণের কারণে শাহ আমানতে নামতে পারেনি তিনটি ফ্লাইট

ভারী বর্ষণের কারণে শাহ আমানতে নামতে পারেনি তিনটি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

৭ জুলাই, ২০২৬ | ২:১৬ অপরাহ্ণ

ভারী বর্ষণের কারণে দেশ-বিদেশ থেকে আসা বিভিন্ন এয়ারলাইনসের তিনটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

 

মঙ্গলবার (৭ জুলাই) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানিয়েছেন, বৃষ্টির কারণে দুইটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ বিমান অবতরণ করতে পারেনি। তিনটির মধ্যে আবুধাবি থেকে চট্টগ্রাম আসা ‘ইউএস বাংলার বিএস ৩৫০’ ও শারজাহ থেকে চট্টগ্রাম আসা ‘এয়ার এরাবিয়ার জি ৯- ৫২৬ ফ্লাইট’ দুইটি চট্টগ্রাম নামতে না পেরে ঢাকায় অবতরণ করে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইটটি পুনরায় ঢাকায় ফিরে গেছে।

 

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত বিমানবন্দর দিয়ে এরাইভাল ও ডির্পাচার হওয়া সব ফ্লাইটই স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট