চট্টগ্রাম শনিবার, ০৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

শুল্ক ফাঁকির ৩,১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

শুল্ক ফাঁকির ৩,১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই, ২০২৬ | ১০:৪৩ অপরাহ্ণ

নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে এসব তেল জব্দ করা হয় ।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানিয়েছেন, পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকার ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেল (সয়াবিন) লাইফবোট থেকে ঘাটে তোলার সময় জব্দ করা হয়েছে। 

 

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা ভোজ্যতেল ও লাইফবোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট