চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

৩ জুলাই, ২০২৬ | ৮:০২ অপরাহ্ণ

কর্ণফুলীতে ১২ হাজার ৭ শ লিটার ডিজেলসহ চোরাই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। শুক্রবার ( ৩ জুলাই) বিকেলে পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমান।

 

গ্রেপ্তাররা হলেন- আরিফুল ইসলাম (৩০),  সাইদুল ইসলাম প্রকাশ ইশাদ (২২),  মো. আব্দুল হালিম (৩৫),  মো. নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০), মো. নুরুল আমিন (৫০)।

 

ওসি মো. মিজানুর রহমান জানান,  কর্ণফুলী নদীতে  রাতের আঁধারে চোরাই ডিজেল ক্রয় বিক্রয় করে একটি  চক্র। গতকাল রাত পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৭ শ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। সেই সাথে ‘ওটি ইশরাত, এম-২৫৩৭৩’ লেখা ১টি অয়েল ট্যাংকার জব্দ করা হয়। আটকরা  কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আজ এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করে আদালতে হস্তান্তর করা হয়।

 

পুলিশ জানায়, আসামি আরিফুল ইসলাম চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ২০১৭ সালের হত্যা মামলার আসামি এবং  আসামি আব্দুল হালিমের  বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ২টি ডাকাতির মামলা ও ৩টি মাদক মামলা আছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট