রাঙামাটির রাজস্থলীর লংগদুপাড়া এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক উল্টে চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (৪ নভেম্বর) সকালে লংগদুপাড়া আসমানি পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রামের একটি ডিপো থেকে পাথরবোঝাই ট্রাক রাজস্থলীর ধুমধমিয়া সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে উপজেলার লংগদুপাড়া আসমানি পাহাড় এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক গুরুতর আহত হন। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে […]