কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে ৮০ হাজার ইয়াবাসহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ ঘটনায় ওই নারীর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নেন ৯ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (৫ নভেম্বর) বিকালে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল. অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার অপি আক্তার প্রকাশ হ্যাপি আক্তার […]