সন্দ্বীপের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতাকে নদীতে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে সন্দ্বীপ চ্যানেলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সাংসদ মাহফুজুর রহমান মিতা ও দলীয় কয়েকজন নেতা কুমিরা ঘাট থেকে লালবোটে করে জাহাজে উঠার জন্য রওনা দেয়। লাল বোটটি খালের মুখ থেকে বের হয়ে উত্তাল অংশে প্রবেশ করার পর কিছু দূরে থাকা একটি সার্ভিস বোটের আড়াল থেকে ঘাটের স্পিড […]