বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের ওপর হামলা করেছে। তিনি যেভাবে গণহত্যা চালিয়েছে, তাকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দ্রুত গ্রেপ্তার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানাচ্ছি। ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে […]