চট্টগ্রামের হাটহাজারীতে আগুন লেগে মো. ইউছুফ নামে এক ব্যক্তির একটি ছয়কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব গুমানমর্দ্দণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ মনির আহামদ মিস্ত্রির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন। জানা যায়, গতকাল দিবাগত রাতে ইউছুফের বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ […]