কক্সবাজারের উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল। এ সময় তারা আইওএম পরিচালিত উইমেন্স গার্লস সেভ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখেন। রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উখিয়া ময়নারঘোনা ১১ ও ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল, বাংলাদেশ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সচিব (১ম) নিক ম্যাকলিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের উপদেষ্টা সচিব (৩য়) হামাহ হোসেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সিনিয়র হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম ম্যানেজার বনশ্রী […]