চট্টগ্রামের ফটিকছড়ির তেলপারই ব্রিজের ওপর থেকে দুই হাজারেরও বেশি গরুর চামড়া উদ্ধারের ঘটনায় ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১০ জুন) তেরপারী খাল ও ব্রিজ এলাকা পরিদর্শন শেষে পরিবেশ দূষণের জন্য এ মামলাটি দায়ের করা হয়। এজাহারে চামড়া পচে হালদা নদী দূষণের অভিযোগ তুলে ধরা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের তেলপারই খালে পাওয়া যায় দুই হাজারেরও বেশি গরুর চামড়া। মঙ্গলবার সকালে এসব চামড়ার দুর্গন্ধের বিষয়টি সকলের নজর কাড়ে। স্থানীয় বাসিন্দারা পঁচা […]