চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত ৩ টায় উপজেলার করেরহাট ও সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর ইউনিয়নে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন এ ঘটনায় তাদের ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হল- করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের আবুল কাশেমের বসতঘর। আগুনে তার বসতঘর, আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের শেখ আহম্মদ মৌলভী বাড়ির মৃত কবির আহমদের ছেলে নুর মোহাম্মদ রাজন […]