কক্সবাজারের পেকুয়ায় খালে পড়ে সারা মনি (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শিলখালী ইউপির মিয়াজান পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সাহাব উদ্দিন এর কন্যা ।
সাহাব উদ্দিন শিলখালী ইউপির ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য।
জানাগেছে, ওইদিন দুপুরে খেলার ফাঁকে কোন এক সময় বাড়ির পাশে প্রবাহমান খালে সারা মনি পড়ে যায়। স্বজনরা খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের এক স্বজন জানান, সাহাব উদ্দিন মেম্বারের বড় ছেলে ফায়সাল প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে কুরবানি ঈদের দিন রাতে বাড়িতে ফিরেন। তাকে দেখতে সাহাব উদ্দিন মেম্বারের স্বজনরা তাঁর বাড়িতে আসেন। সকালে একটি ছাগল জবাই করে ছেলের জন্য ছদকাও দেন। মাংস বিতরণ শেষে একমাত্র মেয়ের ভাসনান মরদেহ খালে দেখতে পান বাবা ।
পূর্বকোণ/আরআর/পারভেজ






















