চট্টগ্রামের রাউজানে পিস্তল-গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকার মৃত হেলালের ছেলে পারভেজ ও গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব। শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান […]