চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মোহাম্মদ রাফি (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রাফি স্থানীয় হাফেজখানা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল এবং সাহেব বানু বাড়ির মনু মিয়ার ছেলে। নিহতের মামা মোহাম্মদ আবছার জানান, রাতের বৃষ্টির সময় বাতাসে বৈদ্যুতিক খুঁটির একটি তার ছিঁড়ে বাড়ির উঠানে পড়ে যায় এবং সেখানেই আগুন ধরে যায়। এ সময় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা […]