টেকনাফের হ্নীলা এলাকার খরের দ্বীপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির বিশেষ অভিযানে এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ খরের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযান চালানোর সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন লোক এক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের ভেতরে নৌকা যোগে পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি চালিয়ে নির্দিষ্ট স্থানে […]