মিয়ানমার গিয়ে ইয়াবার চালান নিয়ে টেকনাফ ফেরার পথে নাফ নদীতে বিজিবির হাতে ৩ রোহিঙ্গা আটক হয়েছে। এ সময় মাদক পাচারে তাদের ব্যবহার করা কাঠের নৌকাটিও জব্দ করা হয়। আটক রোহিঙ্গারা হলেন টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প ব্লক-(এ-৬) এর মৃত আবদুস শুক্কুরের পুত্র আব্দুল হাফেজ (১৮), উখিয়ার ১০ নম্বর বালুখালী ক্যাম্প ক্যাম্প ব্লক-(এ-৪৫) এর মো. নুর আলমের পুত্র রবি আলম (২৩), ১৬ নম্বর ময়নারঘোনা ক্যাম্পের ব্লক-(২৪ এ/৫) মৃত আমির হোসেনের পুত্র রেজু আলম (১৯)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) […]