লোহাগাড়ায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে মনুফকির বাজার হতে বায়তুশ শরফ সড়কের মহাবোধি বিহার সংলগ্ন খালে নির্মাণাধীন ব্রিজে এই ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় সড়কটি দিয়ে চলাচলকারী ও আশেপাশের এলাকার মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (১ লা সেপ্টেম্বর) রাতে ব্রিজের সংযোগ সড়কে উভয় পাশে মাটি ভরাটের কাজ শুরু করলে ব্রিজটির পশ্চিম পাশে ফাটল দেখা দেয়। জানা যায়,২০২৩-২০২৪ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ […]