কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপসারণ চেয়ে তাকে স্কুলে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা গেটে তালাও ঝুলিয়ে দেয়। শিক্ষক জাহেদ উল্লাহ দেড় ঘণ্টা স্কুলের গেটে আটকে থাকার পর ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যস্থতায় বিদ্যালয়ে প্রবেশ করে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজাখালী এয়ারআলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্কুলের ছাত্র-ছাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের প্রধান শিক্ষক সবার সাথে খারাপ আচার-আচরণ করে আসছেন। দরিদ্র শিক্ষার্থীদের […]