চট্টগ্রাম বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে তরুণ নিহত

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে তরুণ নিহত

রাঙ্গুনিয়া সংবাদদাতা 

১১ নভেম্বর, ২০২৬ | ১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে।
 
 
নিহত তরুণের নাম মো. শাহেদ হোসেন (২২)। সে পোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ওস্তা পাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে। 
 
 
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রোসাইপাড়ার দক্ষিণে মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
 
জানা যায়, শাহেদ সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শান্তিরহাট যাচ্ছিলেন। রোসাইপাড়ার দক্ষিণে মোড়ে তিনি একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 
 
 
নিহত শাহেদ ২০২৪ সালে পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছিল।
 
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার ও জামেউল উলুম ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মারফতুন নুর।
 
 
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট