চট্টগ্রাম বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ১৩

মিরসরাইয়ে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ১৩

মিরসরাই সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৬ | ৬:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বামনসুন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির কাটাছড়া ইউনিয়নের ফজলুল হকের ছেলে।
 
এছাড়া মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় ২ জন, জিআর পরোয়ানাভুক্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ২ জন, এবং ৭ জন মাদকসেবীসহ ১৩ জনকে গেপ্তার করা হয়।
 
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
এছাড়া পৃথক অভিযানে ৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় ৩দিন থেকে ৬দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
 
গ্রেপ্তাররা হলো, জোরারগঞ্জ ইউনিয়নের হারুন মিয়ার ছেলে আবু ছালেক রনি (২৪), মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. আলমগীর (৫০), ওচমানপুর ইউনিয়নের মোহাম্মদ মোস্তফার ছেলে মো. আবুল কাশেম, তাজুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম প্রকাশ শিশু মিয়া ও করেরহাট ইউনিয়নের আবু মনছুরের ছেলে মো. সাহেদ হোসেন।
 
 
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামিদের  গ্রেপ্তার করা হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট