চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতা সালাহউদ্দিন আহমেদকে (১৭) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাহউদ্দিন কক্সবাজার শহরের সিটি কলেজ রোড এলাকার প্রফেসর রফিক ম্যানসনের রফিকুল ইসলামের ছেলে। র্যাব জানায়, গ্রেপ্তার সালাহউদ্দিন পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। এরপর নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে ভুয়া প্রশ্নপত্র তৈরি করত। পরীক্ষার আগের রাতে প্রশ্নগুলো দেওয়ার […]