কক্সবাজারের উখিয়ায় রাশেদা বেগম (৪৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিধানিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, রাশেদা বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার আগে যেকোনো সময় ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম নিধানিয়া এলাকায় নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান রাশেদা। এর প্রায় এক ঘণ্টা পর, সকাল ৯টার দিকে তার স্বামী আবুল হাসেম ঘরে […]