চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। মাত্র কিছুক্ষণের স্থায়ী এই ঝড়ে ঘরবাড়ি, গাছপালা এবং বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।   রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের তথ্যমতে, উপজেলার অন্তত ৫০টি স্থানে গাছ উপড়ে পড়েছে এবং ১০টির মতো বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ। বিশেষ করে পোমরা তাপবিদ্যুৎ এলাকা, জিয়ানগর, শান্তিরহাট, পৌরসভার ঘাটচেক, ইসলামপুর, সাহেবনগর, বগাবিলী ও সরফভাতাসহ বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডব বেশি অনুভূত হয়েছে। […]

২৮ এপ্রিল, ২০২৬ ১৯:৩২