চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

গাঁজার টাকা জোগাড় করতে মসজিদে চুরি: জনতার হাতে আটক

গাঁজার টাকা জোগাড় করতে মসজিদে চুরি: জনতার হাতে আটক

টেকনাফ সংবাদদাতা

৯ জুন, ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মসজিদে চুরির সময় স্থানীয় জনগণের হাতে নাতে আটক হয়েছে রিয়াদ (২২) নামের এক চিহ্নিত চোর ও মাদকসেবী।

 

সোমবার (৮ জুন) রাত ১১টার দিকে টেকনাফের দরগার ছড়া সিরাতুল মুস্তাকিম জামে মসজিদে এই ঘটনা ঘটে। আটক রিয়াদ টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার কবির আহমদের পুত্র।

 

মসজিদের মোতওয়াল্লী হাফেজ আবদুস সালাম জানান, রবিবার রাতে মসজিদের টিনের বেড়া কেটে ফ্যান, লাইট ও ব্যাটারিসহ মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে যায়। মসজিদে অবশিষ্ট থাকা ৪টি ফ্যান ও মাইক রক্ষার উদ্দেশ্যে তিনি ওত পেতে ছিলেন। সোমবার রাতে পুনরায় চুরি করতে এলে রিয়াদ হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে টেকনাফ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে রিয়াদ স্বীকার করেছে যে, সে মূলত গাঁজা সেবনের টাকা জোগাড় করতে মসজিদে চুরি করেছে। সে জানায়, মিঠাপানির ছড়া এলাকার আয়ুব মিয়ার ছেলে জাহেদসহ তারা নিয়মিত গাঁজা সেবন করে এবং আয়ুব মিয়ার বাড়ি থেকেই সে মাদক ক্রয় করে। এটি তার ৭ম বারের মতো আটক হওয়ার ঘটনা।

 

তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক চুরির মামলা থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিচার চেয়েও কোনো সুফল পাওয়া যায়নি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট