খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় কোদালের কোপে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত গৃহবধূ মাহিনূর আক্তার (২৪) মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকার আবুল কালামের স্ত্রী। তিনি দুই সন্তানের মা। নিহতের স্বামী আবুল কালাম স্বীকারোক্তিতে বলেন, সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া ও মারামারি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর জখম হয়। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক […]