চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

আব্দুল হান্নান শাহ্ (২২)।

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

১১ জুন, ২০২৬ | ৩:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) আনোয়ারা উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল হান্নান শাহ্ আনোয়ারা উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র ছেলে। সে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী।

 

নিহত আব্দুল হান্নান শাহ্ এর ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন বলেন, ‘হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতো। পরীক্ষা উপলক্ষে ছুটি নিয়েছে। আজ পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিল। সেখানে সুপারি গাছ বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয় সে। এসময় তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’

 

এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিদ্যুতায়িত হওয়া আব্দুল হান্নান শাহ্ নামে এক যুবককে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পিতা আব্দুল গফ্ফার শাহ্। তিনি বলেন, সকালেও যে ছেলের সাথে একসাথে নাস্তা করেছে সে ছেলে এখন আর তাদের মাঝে নেই সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

 

আজ বৃহস্পতিবার (১১ জুন) মাগরিবের নামাজের পর মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট