চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পিতা গ্রেপ্তার

হাটহাজারীতে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পিতা গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

১০ জুন, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পিতা রবিউল আলম (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১০ জুন) কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাতে হাটহাজারী উপজেলাধীন আমান বাজার চৌধুরীপাড়াস্থ নূর মোহাম্মদ কলোনীর ৬ নং রুমে পিতা কর্তৃক এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ভিকটিমের পরিচয় ও গোপনীয়তা রক্ষার্থে তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত রবিউল আলমকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উল্লেখিত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, উক্ত ঘটনায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

চট্টগ্রাম জেলা পুলিশ ভিকটিমের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট