চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুলকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গ্রেপ্তার সাইফুল রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়ার মো. ছাবেরের ছেলে।

 

বুধবার (১০ জুন) রাত পৌনে ৮টায় নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী হাফেজ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, ভুক্তভোগী তরুণীর পরিবার ছাগল পালন করে। গত ২৪ মে বিকেলে প্রতিদিনের মতো ছাগল আনতে বাড়ির কাছের একটি এলাকায় গেলে অভিযুক্ত বাদশা মিয়া তাকে জোরপূর্বক নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে অন্য সহযোগীদের ডেকে এনে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া তরুণী পাঁচদিন পর তার মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাইফুল বাকলিয়া থানা এলাকায় অবস্থান করছে: এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট