চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১০ জুন, ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর দুলাভাই মোহাম্মদ জুয়েলকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ বুধবার (১০ জুন) সকালে উপজেলার আমান বাজার এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মোহাম্মদ জুয়েল (২৯) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ভোগ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডস্থ মিয়া ঘোনা বড়গোপ এলাকার (আব্দুস সালামের বাড়ির) আজম কলোনীর মৃত আব্দুস সালামের ছেলে।

 

পুলিশ সুত্রে জানা গেছে, হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় গত ৮ জুন সোমবার সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ভুক্তভোগীর বড় বোনের জামাই জুয়েল নিজের শ্যালিকাকে ধর্ষণ করে। ভুক্তভোগী শ্যালিকা ওইদিন রাতেই দুলাভাইকে আসামি করে থানায় মামলা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, আটক জুয়েলকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

 

পূ্র্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট