চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

বোয়ালখালী সংবাদদাতা

১১ জুন, ২০২৬ | ১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে তার খোঁজে স্বজনরা কর্ণফুলী বিভিন্ন স্থানে মাইকিং করছেন।

 

নিখোঁজ আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

এর আগে গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি ঘর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিলেন।

 

আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হন আবুল কালাম। আজ বৃহস্পতিবার সকালেও ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করছেন।

 

তিনি আরও জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামের একটি দোকান রয়েছে। এর পাশাপাশি সে খাল থেকে মাছ ধরতো।

 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ যুবকের সন্ধাবে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট