চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে এক বক্তির মৃত্যু

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

১১ জুন, ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রতন সর্দার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল সর্দারের ছেলে।

বুধবার (১০ জুন) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কানুনগোপাড়ায় এ ঘটনা ঘটেছে।

 

নিহতের ছেলে দুর্জয় সর্দার বলেন, গতকাল রাত সোয়া ৮টার দিকে আমার বাবা দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে একটি পুকুরে পড়ে যান। এর আধা ঘণ্টা পর এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে খবর দিলে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা আমার বাবাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্চয় সেন বলেন, রাত সোয়া ৯টার দিকে রতন নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছন কর্তব্যরত চিকিৎসক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট