চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযান চলাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ লঙ্ঘনের দায়ে ‘মেসার্স মা ব্রিকস’-এর মালিক নিবারণ দেবনাথকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘মেসার্স খাজা থ্রী’ (K.B-3) নামক ইটভাটার মালিক মো. শাহ আলম কোম্পানীর একটি বয়লার মেশিন জব্দ করা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় […]