চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ের ব্যারিয়ার পিকআপের ধাক্কায় ভেঙে গেছে। এতে চরম ঝুঁকি নিয়ে পারাপার করছে শত শত যানবাহন। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রেলপথেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গেছে, রোববার (১৭ মে) সকালে একটি পিকআপের ধাক্কায় রেলক্রসিংয়ের ব্যারিয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কার পর গাড়িটি দ্রুত পালিয়ে যায়। দায়িত্বে থাকা গেটম্যানরা গাড়িটিকে শনাক্ত বা আটক করতে পারেননি। স্থানীয়রা জানান, দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথ দিয়ে প্রতিদিন আনুমানিক ৩০টির বেশি ট্রেন চলাচল করে। কিন্তু ব্যারিয়ার অকেজো হয়ে পড়ায় […]