চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে পাহাড় ধসে চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ

৭ জুলাই, ২০২৬ | ১২:৪৫ অপরাহ্ণ

ভারী বৃষ্টিপাতের ফলে কাপ্তাই উপজেলার বালুরচর নামক এলাকায় পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালুচর নামক এলাকায় পাহাড় ধসে বৈদ্যুতিক তারের উপর গাছপালা পরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করেছেন। 

 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম জানান, পাহাড় ধসে সড়ক বন্ধ থাকার খবর পেয়েছি। রাস্তা পরিষ্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তথ্য অফিসের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বসবাসের জায়গা হতে লোকজনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হয়েছে। ১৮টি আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট