চট্টগ্রাম সোমবার, ০৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাই হ্রদে অভিযান, বিশ হাজার ফুট জালসহ নৌকা জব্দ

কাপ্তাই হ্রদে অভিযান, বিশ হাজার ফুট জালসহ নৌকা জব্দ

৬ জুলাই, ২০২৬ | ১০:০৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকারের সরঞ্জামসহ বিশ হাজার ফুট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

 

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় কাপ্তাই বিএফডিসি ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে গাছকাটা ছড়া,হাজাছড়ি, গবঘোনা,বাঘছড়ি হতে ৪টি মাছ ধরার সাধারণ নৌকা এবং দশ হাজার ফুট কারেন্ট জাল ও দশ হাজার ফুট সুতার জাল জব্দ করে।

 

কাপ্তাই বিএফডিসি উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, রবিবার রাত হতে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হ্রদে অভিযান চালিয়ে উপরোক্ত মাছ ধরার সরঞ্জাম উদ্বার করা হয়। এ সময় কোনো জেলেকে পাওয়া যায়নি বলে তিনি জানান।

 

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধির জন্য প্রতি বছরের ন্যায় রাঙামাটি জেলা প্রশাসকের নিদর্শক্রমে সকল ধরনের মাছ শিকার, বিক্রয়, বেচা-কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

 

এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী অবৈধভাবে মাছ শিকার করে থাকে। উদ্বার হওয়া উপরোক্ত জাল ও নৌকা (৮ জুলাই ২০২৬) কাপ্তাই মৎস্য কেন্দ্রে সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রির কথা জানান।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট