জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র ও বিভিন্ন পেশাজীবীর জন্য স্থায়ী পুনর্বাসন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে কক্সবাজার জেলার ৭১ জন আহত জুলাইযোদ্ধাকে আজীবন মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে ইতিমধ্যে এই ভাতার অনুকূলে প্রয়োজনীয় অর্থ ছাড় করা হয়েছে এবং উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমাও হয়েছে। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিশেষায়িত হাসপাতাল এবং মাঠ প্রশাসনের যৌথ যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে […]