চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

মহেশখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় মহেশখালীর শুকরিয়াপাড়া ১ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক যুবককে ৩ পিস ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে  তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার রাতে জানিয়েছেন, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।   […]

১৭ মে, ২০২৬ ২৩:১২