চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত বেতছড়ি এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) রাত ১০টায় ইসলামপুর ১ ও ২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাটি প্রত্যন্ত এবং উচু পাহাড়ি এলাকা। যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভাব হয়নি। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বসতবাড়ির […]